বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ বিলিয়ন ডলার বাড়তি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক

news-image

 

নিজস্ব প্রতিবেদক  :বিশ্বব্যাংকের অঙ্গভুক্ত প্রতিষ্ঠান আইডা (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন) আগামী তিন বছরে আগের চেয়ে এক বিলিয়ন ডলার বেশি ঋণ সহায়তা দেবে। এর ফলে আগামী জুলাই থেকে পরবর্তী তিন বছরের জন্য তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা পাবে সরকার। সোমবার বিকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ফিলিপাইনের রিজাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের চুরির টাকা নিয়ে বাহাদুরি করছে। কিন্তু, এটা তারা করতে পারে না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের চাপ প্রদান অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘ফিলিপাইনের ব্যাংকটির সঙ্গে রিজার্ভের বাকি টাকা ফেরত পাওয়ার বিষয়টির চূড়ান্ত সুরাহা না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না। কারণ, বিষয়টি নিষ্পত্তির আগে তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে অন্যরা সুযোগ নিতে পারে।’
এদিকে, সোমবার সকালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিনিয়াও ফানের নেতৃত্বে বিশ্বব্যাংক গ্রুপের কর্মকর্তারা সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ বিষয়ে বিকেলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংক গ্রুপের আইডা ফান্ডের মেয়াদ ২০১৭ সালের জুন মাসে শেষ হয়ে যাচ্ছে। আইডা থেকে পরবর্তী তিন বছরে ঋণ নেওয়ার বিষয়েই বিশ্বব্যাংক গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছেন, আইডার মাধ্যমে আগামী তিন বছরের জন্য বাংলাদেশকে অতিরিক্ত এক বিলিয়ন ডলার বাড়তি ঋণ সহায়তা দেওয়া হবে। ফলে দুই বিলিয়ন ডলারের পরিবর্তে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ