বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ নারী জঙ্গিদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের সিসি ক্যামেরায় সন্দেহভাজন দুই নারীর লিফলেট বিতরণের দৃশ্য ধরা পড়েছে। সিসি ক্যামেরায় সন্দেহভাজন দুই নারী জঙ্গি হওয়ার আশঙ্কা নিয়ে স্থানীয়সহ আশেপাশের লোকজনদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

 

শনিবার ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের মাঠে সবাই যখন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত তখন নবম শ্রেণির কক্ষে প্রবেশ করে বোরখা পড়া দুই নারী।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা শিক্ষার্থীদের বইয়ের ভিতরে ও ব্যাগের নিচে লিফলেট রাখছে। কাজটি তারা করছে গোপনে ও খুব দ্রুত গতিতে। এ কাজে কক্ষে একজন লিফলেট রাখছিল আর একজন পাহাড়া দিচ্ছিলো। টের পেয়ে শিক্ষকরা তাদের ধরতে গেলে কৌশলে পালিয়ে যায় তারা।

সেসময় ক্লাসরুমে থাকা শিক্ষার্থীরা জানান, ‘বোরখা পড়া দুইজন তাদের ক্লাসরুমে ঢুকে বলছিল তোমরা তো জেএসসি পাশ করছো তাই তোমাদের অভিনন্দন জানাতে আসলাম। একথা বলার পর কিছু লিফলেট বইয়ের ভিতর ও ব্যাগের ভিতর রেখে সেসব পড়ার জন্য বলে রুম থেকে চলে যায় তারা।’

‘আবহ ফাউন্ডেশন’ নামে এই লিফলেটে লেখা আছে বিশ্বের মুসলিম দেশগুলোর নির্যাতনের কথা। আছে বাংলাদেশ সরকার বিরোধী নানান বক্তব্য এবং এসব থেকে মুক্তি লাভসহ আইন কানুন, রাজনীতিসহ সব বিষয়ে ইসলামের বিধান অনুযায়ি কাজ করার আহবান জানানো হয়।

স্থানীয়দের ধারনা, জঙ্গিদের দলে ভিড়াতে নতুন কৌশল হাতে নিয়েছে নারী জঙ্গিরা। এবার তাদের টার্গেট গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা। এরই লক্ষে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুবই গোপনে বিতরণ করছে তাদের লিফলেট।

সোমবার ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের অধ্যক্ষ মাহির উদ্দিন তালুকদার মুঠো ফোনে বিবার্তার প্রতিবেদককে জানান, ‘নারী জঙ্গিরা লিফলেটগুলো বিতরণ করতে পারে এমন সন্দেহে পুলিশকে পুরো বিষয়টি অবাগত করা হয়েছে। আমরাও যথা সাধ্য রহস্য বের করার চেষ্টা করছি চলেছি’।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদরুল আলম খান জানান, বিষয়টি জানার পর আমরা এ বিষয়ে তদন্ত করে দেখছি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত