,

কাশিমপুরে কনডেম সেলে নূর হোসেন-তারেক সাঈদরা

news-image

নিউজ ডেস্ক : নূর হোসেনসহ নারায়ণগঞ্জের সাত খুনের মামলার পাঁচ আসামিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।

সোমবার রায়ের পর কারাগারে ফিরিয়ে এনে রাতেই তাদের কনডেম সেলে রাখা হয়। কারাবিধি অনুযায়ী, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে রাখা হয়।

পাঁচজনের মধ্যে নূর হোসেন ছাড়া বাকিরা হলেন- র‌্যাব-১১ এর অধিনায়ক লে. ক. (বরখাস্ত) তারেক সাঈদ, ক্যাম্প কমান্ডার (বরখাস্ত) মেজর আরিফ হোসেন, ক্যাম্প কমান্ডার (বরখাস্ত) লে.কমান্ডার মাসুদ রানা ও ল্যান্স নায়েক (বরখাস্ত) বেলাল হোসেন।

আলোচিত নারায়গঞ্জের সাত খুনের মামলায় সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন ওই পাঁচজনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দেন। রায় ঘোষণার সময় ওই পাঁচজনসহ ২৩জন উপস্থিত ছিলেন। ১২জন পলাতক রয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা বলেন, বিকাল সোয়া ৫টার দিকে আসামি র‌্যাবের ক্যাম্প কমান্ডার (বরখাস্ত) মেজর আরিফ হোসেন এবং ক্যাম্প কমান্ডার (বরখাস্ত) লে.কমান্ডার মাসুদ রানাকে এ কারাগারে আনা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, তার কারাগার থেকেও ওই মামলার তিন আসামি র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক (বরখাস্ত) লে. ক. তারেক সাঈদ মোহাম্মদ, সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, ল্যান্স নায়েক বেলাল হোসেন আনা হয়। রাতেই তাদের ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়েছে।

এর আগে সকাল ৭টার দিকে তাদের কাশিমপুর থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। বিকাল সোয়া ৫টার দিকে ফাঁসির দণ্ড নিয়ে তারা এ কারাগারে আসেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে