বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি রানাসহ চার ভাই আ’লীগ থেকে বহিষ্কার

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ তার চার ভাইকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সদস্য সহিদুর রহমান খান মুক্তি, আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সানিয়াত খান বাপ্পার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার সকালে টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রের চুড়ান্ত সিদ্ধান্ত চেয়ে আবেদন পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহায়েরুল ইসলাম জানান, জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রে আবেদন পাঠানো হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত পেলেই বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।

এসময় জরুরি সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাভোকেট জোয়াহেরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এমপি রানা জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।

এদিকে তাদের দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়ায় টাঙ্গাইলে এক আনন্দ মিছিল বের করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ