,

রাজধানীর গুলিস্তান থেকে হকার উচ্ছেদ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান এলাকা থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার দুপুর ১১টার দিকে গুলিস্তান এলাকায় ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময়  বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলো।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নজমুস শোয়েব। তিনি সাংবাদিকদের বলেন, ‘মেয়রের নির্দেশে গুলিস্তান-মতিঝিল এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ কাজ শুরু হয়েছে। আমরা অভিযানের দ্বিতীয় দিন আজ গুলিস্তান থেকে উচ্ছেদ শুরু করেছি। অভিযান অব্যাহত থাকবে।’

উচ্ছেদ অভিযান শুরু পর খবর পেয়ে গুলিস্তানের ফুটপাত থেকে হকাররা সটকে পরে। তবে তাদের রেখে যাওয়া চৌকি, বাক্স বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

অভিযানে গুলিস্তানে সাবেক সিনেমা হলের দক্ষিণ দিকে যুবলীগের অফিস ভেঙে দেওয়া হয়েছে। এ সময় যুবলীগ নেতারা বিরোধীতা করলেও তা শোনা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে