,

পল্টনে পুলিশ সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে ফুটপাতে উচ্ছেদের সময় হকারদের সঙ্গে পুরানা পল্টন এলাকায় (বায়তুল মোকাররমের উত্তরগেটে) হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

রোববার দুপুরে গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম ও দৈনিক বাংলায় ও মতিঝিল এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গত ১১ জানুয়ারি হকারদের জন্য শুক্র শনিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টার পরে ফুটপাতে ব্যবসার জন্য সময় নির্ধারণ করে দেয়।কিন্তু এ সিদ্ধান্ত মানতে নারাজ হকাররা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান এলাকায় রোববার হকাররা না বসলেও মতিঝিল, বায়তুল মোকাররম ও দৈনিক বাংলা এলাকায় তাদের বসতে দেখা গেছে।

অভিযানে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পুরানা পল্টন এলাকার বায়তুল মোকাররমের উত্তরগেটে আসলে সিটি কর্পোরেশনের উচ্ছেদ পরিচালনাকারী দলের ওপর হামলা চালায় হকাররা।

এক পর্যায়ে উচ্ছেদ পরিচালনাকারী দল সেখান থেকে সরে যায়। পরে পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এদিকে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে করেন হকাররা। এ সময় তারা একটি ভবনের নিচে প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে তা প্রতিহত করা হবে। নিজেদের রুটি রুজির জন্য তারা যেকোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে