,

হকারমুক্ত গুলিস্তানে নেই যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার গুলিস্তান ও আশপাশের এলাকার রাস্তায় বসতে পারেননি কোনো হকার।

ফলে এসব এলাকায় প্রতিদিনের মতো যানজট দেখা যায়নি। স্বাভাবিক ছিল মানুষের চলাচলও।

তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব এলাকায় সকাল থেকেই অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত বুধবার দুপুরে নগর ভবনে হকার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে মেয়র সাঈদ খোকন ঘোষণা দেন, নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী রোববার থেকে সাপ্তাহিক কর্মদিবসে গুলিস্তান ও আশপাশের এলাকায় হকাররা ফুটপাত ও সড়কে তাঁদের পণ্য নিয়ে বসতে পারবেন না। তবে কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ৬টার পর হকাররা বসতে পারবেন।

মেয়রের এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন হকাররা। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ সিদ্ধান্তের প্রতিবাদে নগর ভবন ঘেরাওয়ের ঘোষণাও দেন তাঁরা।

সে কারণে আজ হকাররা ফুটপাতে বা রাস্তায় বসার চেষ্টা করেন কি না, সে বিষয়ে সচেতন ছিল পুলিশ।

এদিকে সিটি করপোরেশনের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা জানিয়ে স্থানীয় হকারদের দাবি, তাঁদের জন্য নির্দিষ্ট নীতিমালা করতে হবে, যাতে তাঁদের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত না হয়। কোনো চাঁদাবাজকে নয়, বরং তাঁরা সরকারকে রাজস্ব দিতে আগ্রহী বলেও জানান হকাররা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে