বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রবৃদ্ধি ৮ শতাংশ আগামী দুই বছরেই হবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সরকারের আগামী দুই বছরেই বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।শনিবার সমুদ্র সৈকত কুয়াকাটায় তিন দিনব্যাপী বিচ কার্নিভাল’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশের বৃত্ত থেকে বেরিয়ে ৭ শতাংশের ঊর্ধ্বে পৌঁছেছে। আমাদের স্বপ্ন পাঁচ বছরের মধ্যে ১০ শতাংশে পৌঁছানো। মনে হয় আমার হাতে প্রবৃদ্ধি অন্তত ৮ শতাংশে পৌঁছাবে। আমার হাতে মানে আগামী দুই বছর। আর ৮ শতাংশ প্রবৃদ্ধিতে পৌঁছানো মানে হল সারা দেশে ব্যাপক উন্নয়ন।

এ সময় তিনি সরকারের আগামী দুই বছরকে ‘গোল্ডেন যুগ’ বলে উল্লেখ করেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। দেশে গরীবের সংখ্যা এখন ২২ শতাংশ, সব থেকে গরিবের সংখ্যা দ্রুত হারে কমিয়ে আনা হচ্ছে। বৈষম্য নিরসনে বাংলাদেশ একটা অনন্য দেশ। অতিদারিদ্র ১০ শতাংশের কাছাকাছি। আমাদের দেশে দারিদ্রের সংখ্যা সাড়ে তিন কোটি। সাড়ে চার বছরের মধ্যে সবাইকে দারিদ্র সীমার মধ্যে থেকে বের করে নিতে হবে। চ্যালেঞ্জটা অনেক বড় হলেও দেশের মানুষ অত্যন্ত বুদ্ধিমান। আমাদের কৃষক, চাষি, শ্রমিক অত্যন্ত দক্ষ। এজন্য পড়ালেখা না জানলেও কোনো প্রযুক্তি হাতে তুলে দিলে তা গ্রহণ করে নেয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার, মাহবুবুর রহমান, আ খ ম জাহাঙ্গীর, শওকত হাসানুর রহমান, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, পর্যটন মন্ত্রণালয়ের সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ