বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সিদ্ধান্ত নিজেদের বিরুদ্ধে গেলেও মেনে নেবে আ. লীগ : কাদের

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন সেটি আওয়ামী লীগ মেনে নেবে দাবি করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা, বিশ্বাস ও সম্মান আছে। তিনি যা যথার্থ ও সঠিক মনে করবেন, সংবিধান অনুযায়ী যে সিদ্ধান্ত দেবেন, সেটি আমাদের বিরুদ্ধে গেলেও আওয়ামী লীগ তা মেনে নেবে।

আজ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কের (আবদুস সামাদ আজাদ সড়ক) রানীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর ওপর ১২৬ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,আন্দোলনে-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা উন্নয়ন দেখে না। উন্নয়নের বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। এসব বিএনপির চোখে পড়ে না। তারা বলেছিল যে পদ্মা সেতু করতে পারব না। এখন ৪০ ভাগ কাজ হয়ে গেছে। এখন হয়তো বিএনপি বলবে এই সেতুর সিমেন্ট-রড ভালো না, এই সেতু ভেঙে পড়তে পারে।

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। জনবিচ্ছিন্ন নেতাদের পক্ষে আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া কঠিন হবে। যাদের মধ্যে খাই খাই ভাব আছে তার এখনই তা বন্ধ করতে হবে।

এ সময় নেতাদের ক্ষমতার দাপট দেখাতে নিষেধ করে তিনি বলেন, দেশ যেন নেতায় ভরে গেছে। মঞ্চে নেতাদের ভিড়ে দাঁড়ানো যায় না, কথা বলা যায় না। আমরা নেতা তৈরির কারখানা নয়, কর্মী তৈরির কারখানা চাই। সুশৃঙ্খল কর্মী বাহিনীই আওয়ামী লীগের সম্পদ।

এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংসদ এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ