বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রসহ সন্দেহভাজন জঙ্গি আটক

news-image

নিউজ ডেস্ক : নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামে একটি বাড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, ওই যুবক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেমবির সদস্য।

বাড়িটিতে জেএমবি সদস্যরা আস্তানা গেড়েছিল। গতকাল শুক্রবার রাতে ফজলুর রহমান (২২) নামে ওই এক যুবককে পুলিশ আটক করে। তার কাছ থেকে চারটি পিস্তল, ছয়টি ম্যাগজিন, ১৭টি গুলি, দুটি চাপাতি, একটি ছুরি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ফজলুরের বাড়ি চাঁদপুর গ্রামেই।

নাটোর পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তারা যৌথ অভিযান চালান। সেখানে জেএমবি সদস্যরা আস্তানা গড়ে তুলেছিল। নাটোর ও বগুড়ার পুলিশ সুপার আরও জানান, ফজলুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ফজলুর নাটোর এনএস সরকারি কলেজের ছাত্র বলে তারা জানান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ