,

প্রধানমন্ত্রী দেশবাসীকে নিজ পরিবার মনে করেন : আমু

news-image

ঝালকাঠি প্রতিনিধি: সারা বাংলাদেশের নাগরিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পরিবারভুক্ত মনে করেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, মানুষ যাতে কারো মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং এই দাঁড়ানোর মাধ্যমে বাংলাদেশ যাতে আত্মনির্ভশীল হতে পারে সেজন্যই শেখ হাসিনা নানা প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন।

শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ছিদ্দিকুর রহমানসহ কয়েক হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিল্পমন্ত্রী দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে