মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যমেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড়, কেনাকেটাও বেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অবসর হাতছাড়া করতে চান ক’জন। তাই তো বিনোদন আর কেনাকাটা একসঙ্গে করতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন মেলায়। তাদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে বাণিজ্যমেলা।ছুটির দিন হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অন্য দিনের তুলনায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় বেশি। শুক্রবার সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে মেলায় মানুষ আসতে থাকে। দুপুরের পর থেকে বাণিজ্যমেলায় ভিড় বাড়তে থাকে। এদিন টিকেট কাউন্টারগুলোতে ছিল লম্বা লাইন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করে মেলায় ঢুকতে হচ্ছে দর্শনার্থী-ক্রেতাদের।

সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনে মেলায় এসে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তারা।রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্য মেলা প্রাঙ্গণ সরেজমিনে ঘুরে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়হীন পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর এই পরিস্থিতি দেখা যায়।এদিন অনেকে মেলা থেকে কেনাকাটা করতে আসলেও অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন শুধু ঘুরতে; রাজধানীর বাসিন্দাদের পাশাপাশি রাজধানীর বাইরে থেকে এসেছেন অনেকে।

তবে খাবার এবং পণ্যের বাড়তি মূল্য নিয়ে অভিযোগ করে মেলায় আসা ব্যাংক কর্মকর্তা রিপন হোসেন বলেন, মেলায় দোকানদারদের প্রতারণার শিকার হতে হচ্ছে আমাদের। বাইরে যে পণ্যের দাম ১শ টাকা ভেতরে সেগুলা ৩শ টাকা করে কিনতে হচ্ছে। তারপরও ভালো লাগা থেকে ঘুরতে আসা।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের