,

বাড়লো স্বর্ণের দাম

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কয়েক দফায় কমার পর এবার বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত বেড়েছে। শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শনিবার থেকে এ দাম কার্যকর হবে।

 

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ৭৩ টাকা দরে। গত বছরের ০৭ ডিসেম্বর থেকে শুক্রবার (১৩ জানুয়ারি) পর্যন্ত এ মানের স্বর্ণ ভরিপ্রতি বিক্রিয়মূল্য ছিল ৪৪ হাজার ৭৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়লো।

২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪২ হাজার ৬৯০ টাকার বদলে বিক্রি হবে ৪৪ হাজার ৩২ টাকা দরে। এ মানের স্বর্ণে ভরিপ্রতি এক হাজার ৩৪২ টাকা বেড়েছে। আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৪৫৮ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা। গতকাল পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৩৭ হাজার ৩৩ টাকা।

আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ২৪ হাজার ২৮ টাকার বদলে আজ থেকে বিক্রি হবে ২৫ হাজার ৭৮ টাকায়। অর্থাৎ ভরিতে এক হাজার ৫০ টাকা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে