বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে কয়লা বোঝাই কার্গো ডুবি

news-image

বাংলাদেশ জলসীমায় সুন্দরবন উপকূলের বঙ্গোপসাগরের ১২ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় ১ হাজার ১০ মে. টন কয়লা বোঝাই একটি কার্গো ডুবে গেছে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এমভি আইচগাতী নামের কার্গোটি ডুবে যায়।

তবে কার্গোতে থাকা সবাই অন্য একটি জাহাজে উঠে জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন বলে মংলা কোস্টগার্ড পশ্চিম জোন সূত্র নিশ্চিত করেছে।

নাবিক ও ক্রুসহ ১৪ জনকে বঙ্গোপসাগরে ভাসতে দেখে পাশ দিয়ে যাওয়া বসুন্ধরা গ্রুপের ‘এমভি বসুন্ধরা- ৩৭’ জাহাজ বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করে মংলায় নিয়ে এসেছে।

মংলা কোস্টগার্ডের মিডিয়া উইং জানায়, ইন্দোনেশিয়ার পতাকাবাহী মাদার ভেসেল ‘এমভি লেডি মেরি’ আমদানিকারকদের কয়লা বোঝাই করে গত ২৪ ডিসেম্বর মংলা বন্দরের আউটার অ্যাংকরেজে আসে। গত ২ দিন আগে এই মাদার ভেসেলটি থেকে বঙ্গোপসাগরে মংলা বন্দর চ্যানেলের ১২ বয়ার কাছে লাইটারেজ কার্গোতে কয়লা খালাসের কাজ শুরু করে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে লাইটারেজ জাহাজটি ১ হাজার ১০ টন কয়লা বোঝাই করে যশোরের আমদানীকারক নওয়াপাড়া টেডার্সের উদ্যেশে রওনা দেয়ার পরপরই তলা ফেটে গভীর সাগরে ডুবে যায়।

এসময় এই কার্গোটিতে থাকা সকল নাবিক ও ক্রুসহ ১৪ জনকে হিরনপয়েন্টের সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে ভাসতে দেখে পাশ দিয়ে যাওয়া ‘এমভি বসুন্ধরা-৩৭’ জাহাজ তাদের উদ্ধার করে মংলায় নিয়ে আসে।

বঙ্গোসাগরের কয়লা বোঝাই কার্গোডুবির ওই স্থানটির গভীরতা আনেক-অনেক বেশি থাকার ফলে মংলা বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোনো ক্ষতি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত