বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২১৭ রান করে রেকর্ড গড়ে ফিরলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক :রেকর্ডের জন্ম দিয়ে মুশফিকুর রহিমের পরপর সাজঘরে ফিরলেন সাকিব আল হাসান। ২৭৬ বল মোকাবেলা করে ৩১টি চারের সাহায্যে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৭ রান করে নেইল ওয়াগনারের বলে বোল্ড হন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এর আগে ওয়ানগারের বলেই দুটি জীবন পান তিনি।
এদিকে সাকিবের পর ডাবল সেঞ্চুরির স্বপ্নে বিভোর ছিলেন মুশফিকও। কিন্তু ইনিংসের ১২৬তম ওভারের পঞ্চম বলে বোল্ডের শিকার হয়ে টাইগার দলপতি সে স্বপ্ন ভেঙে যায়। বোল্টের বলে ওয়াটলিংয়ের হাতে তালুবন্দি হওয়ার আগে ২৬০ বলে ২৩ চার ও ১ ছক্কায় ১৫৯ রান করেন মুশফিক।

ওয়েলিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাংলাদেশ সময় ভোর ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচটিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। ইনিংসের ১২৪তম ওভারে কলিন ডি গ্র্যান্ডহোমের চতুর্থ বলে চার মেরে টেস্টে প্রথমবারের মতো ২০০ রান টপকান দেশসেরা এ অলরাউন্ডার। দ্বি-শতক রানের ইনিংস খেলার পথে ২৫৯ বল মোকাবেলায় ৩০টি চার মারেন।

এটিই টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডারের সর্বোচ্চ রান। এর আগে ২০১১ সালের মার্চে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান করেছিলেন সাকিব। ২০১৪ সালে ব্যাট হাতে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে টেস্টে এবার বাংলাদেশের তামিম এবং মুশফিকদের কাতারে এসে দাড়ালেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বাংলাদেশ স্কোর: বাংলাদেশ ৫৪২/৬। ব্যাট করছেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান ২১৭, মুশফিক ১৫৯, মুমিনুল ৬৪, মাহমুদউল্লাহ ২৬, তামিম ৫৬ ও ইমরুল ১ রান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত