,

ইজতেমায় পাঁচ স্তরের নিরাপত্তা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রতিবারের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে ইজতেমার আশেপাশের এলাকায় নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার বিকেলে ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এতথ্য জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুরো ময়দানকে দুটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদেশী মুসুল্লিদের গতবারের ন্যায় এবারও আলাদাভাবে নজরদারি করা হচ্ছে।

শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের তিনদিনের ইজতেমায় শরীক হবেন দেশের ১৬ জেলার মুসুল্লি। ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় শরীক হবেন ১৬ জেলার মুসুল্লি। তাদের সঙ্গে ইজতেমার দুই পর্বেই শরীক হবেন প্রায় একশ’ দেশের তাবলীগের বিদেশী মেহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে