,

কল্যাণের গাড়ি জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলাম গাড়ির ধাক্কায় আহত হওয়ার মামলায় অভিনেতা কল্যাণ কোরাইয়ার গাড়ি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত খান জানান, বুধবার রাতে তেজগাঁওয়ের মনিপুরিপাড়ায় কল্যাণের বাড়িতে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে গাড়ির যে বর্ণনা পাওয়া যায়, তাতে ধারণা করা হচ্ছে, এটিই সেই গাড়ি। মামলার আলামত হিসেবে গাড়িটি জব্দ করা হয়েছে।

৯ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা শপিংমলের সামনের সড়কে একটি গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর অচেতন অবস্থায় জিয়াকে উদ্ধার করে উপস্থিত কয়েকজন সাংবাদিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। চিকিৎসকেরা জানান, তার একটি পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

পরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে