বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি দমনে কোস্টগার্ডকেও দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : জঙ্গি দমনে কোস্টগার্ডকেও দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর ফাইল ছবি
জঙ্গিবাদ দমনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোস্টগার্ডকেও দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রামে কোস্টগার্ডের বহরে ‘সৈয়দ নজরুল ’এবং ‘তাজউদ্দিন আহমেদ’ নামে দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যন্য সকল মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় কোস্টগার্ডকে দেশ ও জাতির সেবায় আত্মনিবেদিত হয়ে কাজ করে যাওয়ার আহ্বানও জানান তিনি।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অবতরণ করে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব ড. কামালউদ্দিন আহমেদ, তিন বাহিনী প্রধান এবং কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ বিভিন্ন বাহিনী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনীতিকরা উপস্থিত ছিলেন।

জাহাজ দুটি উদ্বোধন ছাড়াও ১১ টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবেন বলে প্রধানমন্ত্রীর সফরসূচী সূত্রে জানা গেছে।

মূলত কোস্টগার্ডের জন্য ৯৬৩ কোটি টাকা মূল্যের চারটি জাহাজ আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ইতালি থেকে আনা প্রথম চালানের দুটি অত্যাধুনিক জাহাজ কোস্টগার্ড পূর্বাঞ্চলকে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ