,

মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি আরোপ

news-image

মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থের অবৈধ লেনদেন ঠেকাতে কড়াকড়ি আরোপ করলো কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে মোবাইল ব্যাংকিং সেবায় বড় ধরনের পরিবর্তন আসবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, মোবাইল ব্যাংকিং দ্রুত বর্ধমান সেবা। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই সেবাকে অবৈধ পন্থায় ব্যবহার করছে। যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।

এখন থেকে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা করতে পারবেন। মাসে যার সর্বোচ্চ সীমা এক লাখ টাকা। একই সঙ্গে একজন গ্রাহক দিনে দুইবার এবং মাসে ২০ বারের বেশি টাকা জমা দিতে পারবেন না।

জমা বা উত্তোলনের পরিমাণ যদি পাঁচ হাজার টাকা বেশি হয়, তাহলে গ্রাহকে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে এবং এজেন্টকে গ্রাহকের পরিচয়পত্র নম্বর সংগ্রহ করতে হবে।

উত্তোলনের ক্ষেত্রে দিনে ১০ হাজার ও মাসে ৫০ হাজারের বেশি কেউ উত্তোলন করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, একটি অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ হাজার টাকার বেশি কোনো গ্রাহক উত্তোলন করতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে