বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগ্রহ-প্রকাশের ভিত্তিতে ডাক পাবে বাকি দলগুলো

news-image

 

নিজস্ব প্রতিবেদকইতোমধ্যে ২২টি রাজনৈতিক দলের সঙ্গে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সংলাপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ইসিতে নিবন্ধিত ৪১টি দলের মধ্যে বাকি সব দলকে না ডাকলেও কোনো দল আগ্রহ প্রকাশ করলে, তা বিবেচনায় নেবে বঙ্গভবন।

 

রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহ থেকে সংলাপের দিনক্ষণ নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসি সচিব জয়নাল আবেদীন। তিনি বলেন, কোনো দল আগ্রহ দেখালেই রাষ্ট্রপতি বিবেচনা করবেন। এটি আগামী সপ্তাহ নাগাদ শুরু হতে পারে।

গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। তৃতীয়পর্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ বুধবার সন্ধ্যায় বৈঠক করে। নতুন করে এখনও কোনো দলকে চিঠি দেয়নি বঙ্গভবন। এর আগে তিন দফায় প্রতিটি দলকে চিঠি দিয়ে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল।

রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নেয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, এলডিপি, বিকল্পধারা, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, ওয়ার্কার্স পার্টি, বিএনএফ, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (মঞ্জু), তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (বিজেপি), সিপিবি, বাসদ, জাসদ ইনু, জাসদ আম্বিয়া, গণতন্ত্রী পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সাম্যবাদী দল।

তবে নিবন্ধন স্থগিত থাকা জামায়াতে ইসলামী রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও সাড়া পায়নি। বঙ্গভবন আনুষ্ঠানিকভাবে চিঠি পেলেও কোনো উত্তর দেয়নি দলটিকে।

এছাড়া আলোচনার ডাক পায়নি এই দলগুলোর মধ্যে রয়েছে, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক দল, গণফ্রন্ট, জমিয়তে উলামায়ে ইসলাম, এনপিপি, বাংলাদেশ মুসলিম লীগ, জাকের পার্টি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ