,

ইসি নি‌য়ে দলগু‌লোর ম‌ধ্যে ঐক্যের আশাবাদ আ’লীগের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের আশা দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এমন‌কি ইসি নি‌য়ে দল‌টি রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে সংলা‌পে যে সার্চ ক‌মি‌টি গঠ‌নের প্রস্তাব দি‌য়ে‌ছে তা‌তে বিএন‌পিসহ অন্য রাজ‌নৈ‌তিক দলগু‌লো সম্ম‌তি দেখা‌বে ব‌লেও ম‌নে কর‌ছে আওয়ামী লী‌গের শীর্ষ নেতারা।

তা‌দের বক্তব্য, যে‌হেতু সং‌বিধান অনুযায়ী ইসি গ‌ঠিত হ‌বে সে‌হেতু আওয়ামী লীগ যে প্রস্তাব রাষ্ট্রপ‌তির কা‌ছে ক‌রে‌ছে তা‌তে সব দল সম্ম‌তি জানা‌বে। বিএন‌পিও ইসি গঠ‌নে আওয়ামী লী‌গের প্রস্তাব‌কে একেবারে ফে‌লে দি‌তে পার‌বে না।
রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে ইসি গঠন নি‌য়ে আওয়ামী লী‌গের ১৯ সদ‌স্যের প্র‌তি‌নি‌ধি দল সংলাপ শেষ করার পর থে‌কে অনেক নেতাই এখন এই আশা দেখ‌ছেন। সংলা‌পে যোগ দেওয়া আওয়ামী লী‌গের সভাপ‌তিমণ্ডলীর এক সদস্য জানান, নির্বাচন ক‌মিশন নি‌য়ে দ‌লের প‌ক্ষে সার্চ কমি‌টি গঠ‌নের সুপা‌রিশ করা হ‌য়ে‌ছে। যেখা‌নে দে‌শের গণ্যমান্য ব্য‌ক্তি, রাজ‌নৈ‌তিক দলের প্র‌তি‌নি‌ধি রাখার সুপা‌রিশ করা হ‌য়ে‌ছে। এখন দেখার বিষয় অন্য রাজ‌নৈ‌তিক দলগু‌লো ‌কেমন সাড়া দেয়?

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শে‌ষে সংবাদ স‌ম্মেল‌নে রাজ‌নৈ‌তিক দলগু‌লো ম‌ধ্যে এবার ঐক্যের আশা ব্যক্ত ক‌রে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তি‌নি বল‌ছেন, “রাষ্ট্রপতির কাছে আমরা ইসি গঠন নি‌য়ে চার প্রস্তাব তুলে ধ‌রে‌ছি। এখন রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে ঐক্য হ‌তে পা‌রে। উই আর হোপিং।”

অবশ্য বুধবার সন্ধ্যায় ওই সংবাদ সম্মেলনে ‌বিএন‌পি’র স‌ঙ্গে কোন ঐক্য হ‌বে কি-না এমন প্র‌শ্নের জবা‌বে সরাস‌রি বিষয়‌টি এ‌ড়ি‌য়ে যান কা‌দের। তি‌নি ব‌লেন, “মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। বিএনপির কথা আমাদের বিবেচ্য বিষয় নয়। ‘শালিশ মানি তালগাছটা আমার’ এই নীতির মানসিকতা আমাদের নেই।”

ইসি গঠন নি‌য়ে আওয়ামী লীগ যে চার দফার প্রস্তাব দি‌য়ে‌ছে সেখা‌নে ই-ভোটিং ব্যবস্থার বিষয়‌টি বলা হ‌য়ে‌ছে। য‌দিও বর্তমান ইসির অধীনে ই-ভো‌টিং‌য়ের ‌বিষয়‌টি কার্যকর র‌য়ে‌ছে। ই-ভোটিং পদ্ধতিতে নির্বাচন পরিচালনা কমিশনের দা‌য়ি‌ত্বে থাকা সত্ত্বেও কেন রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাব রাখা হয়েছে জানতে চাইলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন,“রাষ্ট্রপতি ইসি গঠন করেন। উনি যেভাবে নির্দেশ দিবেন, সেভাবে ইসি কাজ করবে। তাই আমরা রাষ্ট্রপতির কাছে এ প্রস্তাব দিয়েছি।”

রাজশাহীসহ ‌দে‌শের কয়েক জায়গায় ভোটগ্রহ‌ণে ইভিএম পদ্ধতি প্র‌য়োগের উদাহরণ টে‌নে এইচ‌ টি ইমাম ব‌লেন, “বর্তমান প্রযুক্তিতে ই-ভোটিং ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনের সামর্থ আছে। ই-ভোটিং ব্যবস্থা আগামীতে চালু করা যেতে পারে। এর জন্যই আমরা এই প্রস্তাব রাষ্ট্রপতির কাছে রেখেছি।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে