বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা জঙ্গি তৈরির আখড়া নয় : শিক্ষামন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : দেশের মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আখড়া-এ কথা সঠিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, বোমাবাজি আমাদের দেশ ও ধর্মের সর্বনাশ করবে।

বিদেশিদের কাছে দেশ ও ধর্মের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতেই এই অরাজকতা করা হচ্ছে। দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই একটি গোষ্ঠী এ জঙ্গি তৎপরতা চালাচ্ছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ মাঠে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দেশের মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আখড়া, এ কথাটা সঠিক নয় উল্লেখ্য করে মন্ত্রী বলেন, জঙ্গি গোষ্ঠী দেশের অভিজাত পরিবারের সন্তানদের টার্গেট করছে। দেশের কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। মন্ত্রী বলেন, দেশের পোশাক খাতকে ধংস করাও জঙ্গিগোষ্ঠীর টার্গেট। শিক্ষক, অভিভাবক এবং স্কুল কমিটিসহ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক সচেতনতার মাধ্যমে এর প্রতিরোধ করতে হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন-শিক্ষা সচিব সোহরাব হোসাইন, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিন, ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মাহবুবুর রহমান, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ড চেয়ারম্যান মো. আলমগীর, প্রফেসর মো. আবুল হাসান, অধ্যক্ষ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, শিলা তালুকদার, প্রধান শিক্ষক খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত