বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যাজাসদের ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা

কুষ্টিয়ার মিরপুরে বিএনপি থেকে সদ্য যোগদানকারী আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একজন গ্রাম্য চিকিৎসক।

বুধবার বেলা দেড়টার দিকে মিরপুর উপজেলার হালসা আমবাড়িয়া ইউনিয়নের গোরস্থানের সামনে তাকে হত্যা করা হয়।

এদিকে ঘটনার পর জাসদ সমর্থিত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন ও ভাংচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে হালসা বাজারে চিকিৎসা করে মটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমান সাবু। আমবাড়িয়া গোরস্থানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা সাবুকে কুপিয়ে হত্যা করে।

নিহত সাবু গত ইউপি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন এবং তিনি মিরপুর উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি তিনি বিএনপি থেকে আওযামী লীগে যোগদান করেন।

ঘটনার পর জাসদ সমর্থিত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও মিলনের বাড়িতে অবস্থান নিয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

ওসি জানান, নিহত সাবু সাবেক বিএনপি নেতা এবং গ্রাম্য চিকিৎসক । তবে তিনি সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত