বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরা হবে : দুদক চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যেসব দপ্তরে অধিক দুর্নীতি হয় বলে জনশ্রুতি রয়েছে, সেখানে ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরা হবে।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দুদকের ২০১৬ সালের কার্যক্রম ও ২০১৭ সালের পরিকল্পনা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দুর্নীতিবাজদের হুঁশিয়ার করে দুদক চেয়ারম্যান বলেন, ঘুষ গ্রহণ বন্ধ করুন, নইলে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করুন।

ইকবাল মাহমুদ জানান, ফাদ পেতে দুর্নীতিবাজদের ধরার ঘটনায় ২০১৬ সালে ১৩টি মামলা হয়। ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরা ও মামলার বিষয়টি চলতি বছর বেগবান করা হবে।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিপ্রবণ দপ্তরগুলোয় বিশেষ নজরদারির বিষয়টি এবার দৃশ্যমান হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুদক ২০১৬ সালে ১২ হাজার ৫৬৮টি অভিযোগ পায়। এর মধ্যে অনুসন্ধানের জন্য গৃহীত হয় ১ হাজার ৫৪৩টি অভিযোগ। প্রশাসনিক ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় ৫৪৩টি অভিযোগ।

ইকবাল মাহমুদ জানান, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দুদকে বেশি অভিযোগ আসে। কিন্তু অধিকাংশ অভিযোগ দুদকের তফসিলবহির্ভূত হওয়ায় তা অনুসন্ধানের জন্য গ্রহণ করা সম্ভব হয়নি।

মামলাসংক্রান্ত তথ্য তুলে ধরতে গিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ২০১৬ সালে ৩৩৯টি মামলা করা হয়েছে। অভিযোগপত্র দাখিল করা হয়েছে ৫২৮টি মামলায়।

বিচারিক আদালতে নিষ্পত্তি হওয়া দুদকের মামলার তথ্যে দেখা যায়, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সাজার হার বেড়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ