,

জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা বৃদ্ধি

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার বিভাগের অধীন পাঁচটি স্তরে জনপ্রতিনিধিদের মাসিক সম্মানী ভাতা বাড়ানো হয়েছে।

 

সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ ১ জুলাই ২০১৭ তারিখ থেকে এ সুবিধা পাবেন।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আহসান করিম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

সিটি করপোরেশনের মেয়রের নতুন মাসিক সম্মানী ৮৫ হাজার টাকা ও কাউন্সিলরের ৩৫ হাজার টাকা। তবে অন্যান্য ভাতা আগের মতো বহাল থাকবে। জেলা পরিষদের চেয়ারম্যানের মাসিক সম্মানী ৫৪ হাজার টাকা ও আপ্যায়ণ ভাতা ৫ হাজার টাকা এবং সদস্যদের মাসিক সম্মানী ৩৫ হাজার টাকা।

ক শ্রেণির পৌরসভার মেয়র ৩৮ হাজার টাকা ও কাউন্সিলর ৮ হাজার টাকা, খ শ্রেণির পৌরসভার মেয়র ২৮ হাজার টাকা ও কাউন্সিলর ৭ হাজার টাকা, গ শ্রেণির মেয়র ২৪ হাজার টাকা ও কাউন্সিলর ৬ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।

এ ছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসিক সম্মানী পাবেন ৪০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান পাবেন ২৭ হাজার টাকা। তবে অন্যান্য ভাতা আগের মতো বহাল থাকবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারি অংশ ৩ হাজার ৬০০ টাকা ও ইউপি অংশ ৪ হাজার ৪০০ টাকাসহ মোট ৮ হাজার টাকা, সদস্য সরকারি অংশ ২ হাজার ৩৭৫ টাকা ও ইউপি অংশ ২ হাজার ৬২৫ টাকাসহ মোট ৫ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে