,

‘এমপি লিটন হত্যাকারীদের সনাক্ত করবে পুলিশ’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘অতীতে আমাদের যে সাফল্য তাতে আমরা আশাবাদী। কিছুটা সময় নিলেও এমপি লিটন হত্যাকারীদের সনাক্ত করতে পারবে পুলিশ।’

 

মঙ্গলবার বেলা ১টায় রংপুরে মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশের সকল সংস্থা নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সাথে এ হত্যাকাণ্ডের তদন্ত করছে। ইতিপূর্বে যত জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তা আমরা উদঘাটন করেছি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখেই এমপি লিটন হত্যার তদন্ত কাজ চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এটা দেশে বিদেশে সকলেই স্বীকার করে।

পরে তিনি মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হন। এসময় তিনি রংপুর রেঞ্জে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার বিতরণ করেন।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে