,

আ. লীগের সমাবেশ : সোহরাওয়ার্দীতে আ. লীগ নেতা-কর্মীদের ঢল

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় নেতা-কর্মীদের ঢল নেমেছে। আজ মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এদিকে পূর্বঘোষিত এ কর্মসূচিতে বেলা ১২টা থেকে ঢাকার বিভিন্ন শাখা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাস্থল পূর্ণ হয়ে গেছে। উদ্যানের বাইরেও নেতাকর্মীরা ভীড় করে আছেন। এছাড়া শাহবাগ, দোয়েল চত্বরসহ আশাপাশের বিভিন্ন মোড়গুলোতেও নেতাকর্মীদের ভীড় লক্ষ্য করা গেছে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল আসতে শুরু করায় নগরীতে যানজটও শুরু হয়েছে। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনসভাকে কেন্দ্র করে নগরীর কয়েকটি সড়ক সাময়িক বন্ধ করে দেয়। কাকরাইল ক্রশিং, মৎস্যভবন ক্রসি, কদমফোয়ারা ক্রসিং, শাহবাগ ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে