,

আনসার ক্যাম্পে অস্ত্রলুটের মূল হোতাসহ গ্রেফতার ২

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকের অস্ত্রলুটের ঘটনার অন্যতম হোতা খাইরুল আমিন (বড়) ও তার সহযোগী মাস্টার আবুল কালাম আজাদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সশস্ত্রাবস্থায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থেকে রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১১ মে রাতে টেকনাফের নয়াপাড়ায় শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালালে তা প্রতিহত করতে গিয়ে আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) নিহত হন। এ সময় লুট করা হয় ১১টি অস্ত্র ও প্রায় ৬৭০টি গুলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে