বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য চান রাষ্ট্রপতি

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হওয়া অত্যন্ত জরুরি।

পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণে রাষ্ট্রপতির উদ্যোগের অংশ হিসেবে আজ বঙ্গভবনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বিএসডি) নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এ আলোচনায় বিএসডি’র ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

ত্রিশ মিনিটের এ আলোচনাকালে বিএসডি সার্চ কমিটি ও নতুন ইসি গঠনের বিষয়ে পাঁচ দফা প্রস্তাব পেশ করে।
এসব প্রস্তাবে রয়েছে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন, বর্তমান পাঁচ সদস্যের বদলে নয় সদস্যের ইসি গঠন, জাতীয় বাজেটে ইসির জন্য পৃথক বরাদ্দ দান এবং যারা দেশের সংবিধানের চার মূলনীতিতে বিশ্বাসী তাদেরই নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ইসি গঠন বিষয়ে গঠনমূলক প্রস্তাব দেয়ার জন্য বিএসডি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি জাতীয় সমাজতান্ত্রিক দলের (আম্বিয়া) সঙ্গে আলোচনা করেন। ৩৫ মিনিটের আলোচনাকালে জাতীয় সমাজতান্ত্রিক দল একটি সার্চ কমিটি ও নতুন ইসি গঠন বিষয়ে পাঁচ দফা প্রস্তাব দেয়।

তারা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ ও সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেন।

তাদের প্রস্তাবে রয়েছে ইসির ধারবাহিকতা বজায় রাখতে পর্যায়ক্রমে নির্বাচন কমিশনাদের নিয়োগ দান এবং প্রশাসনিক অভিজ্ঞ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দ্বারা ইসি গঠন।

প্রতিনিধিলের সদস্যরা রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগ জনমতে একটা প্রত্যাশা তৈরি করেছে। রাষ্ট্রপতি একটা শক্তিশালী ও গ্রহণযোগ্য ইসি গঠনের মাধ্যমে এই প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ইসির ওপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের গুরত্বপূর্ণ বিষয় হলো একটি অবাধ নির্বাচন অনুষ্ঠান এবং তিনি আশা প্রকাশ করেন যে এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবসমূহ একটা ইতিবাচক ভূমিকা রাখবে।

আলোচনাকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সবিচগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপি’র সঙ্গে আলোচনা শুরুর মাধ্যমে এই ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক আলোচনার সূচনা করেন।

আগামী ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তিনি এই সংলাপের উদ্যোগ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ