মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দ্বিতীয়বার বিশ্বের শীর্ষ এনজিও ব্র্যাক

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ এনজিও নির্বাচিত হয়েছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)। গতকাল প্রকাশিত সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন ‘এনজিও অ্যাডভাইজার’-এর পর্যালোচনায় ব্র্যাককে এই স্বীকৃত দেওয়া হয়। বিশ্বের সেরা ৫০০ উন্নয়ন সংস্থার তালিকা তৈরি করে এক বছরের কর্মকাণ্ডের বিশ্লেষণের পর এ ঘোষণা দেওয়া হয়। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রভাব, নতুন ধারা প্রবর্তন এবং পরিচালন ব্যবস্থার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক এই সম্মান পেয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ তার প্রতিক্রিয়ায় জানান, ‘ব্র্যাকের এই প্রথম স্থান বজায় রাখা নিঃসন্দেহে মর্যাদার ব্যাপার। বিশ্বজুড়ে আমাদের লাধিক কর্মী প্রতিদিন দরিদ্র জনগোষ্ঠীর মতায়নে কাজ করছে। দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে করণীয় খুঁজে বের করা এবং তা প্রয়োগ করায় আমরা এখন দৃঢ়প্রতিজ্ঞ।’

এনজিও অ্যাডভাইজারের অন্যতম প্রতিষ্ঠাতা জন ক্রিস্টোফ নথিয়াস বলেন, ২০১৭ সালে আবারও ব্র্যাক বিশ্বসেরা হলো তার উদ্ভাবন, প্রভাব এবং পরিচালনা পদ্ধতির অনন্য ভূমিকার জন্য। বিশ্বব্যাপী একের পর এক প্রান্তিক জনগোষ্ঠীর সেবাদানে ব্র্যাক এখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১১টি দেশে দারিদ্র্য বিমোচন, শিা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটি এখন তার ব্যয়সাশ্রয়ী উন্নয়ন মডেল, অতি দরিদ্রদের উন্নয়নে প্রমাণিত সমাধান কৌশল, দুর্যোগপরবর্তী সেবাদান, শিা, স্বাস্থ্য, নারীর মতায়ন, কৃষি, মানবাধিকারসহ বিভিন্ন কর্মসূচির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বর্তমানে প্রায় ১৪ কোটি মানুষ ব্র্যাকের সুবিধাভোগী।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের