বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিটন হত্যা : জামায়াত নেতা ৬ দিনের রিমান্ডে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার জামায়াত নেতা সাইফুল ইসলাম মণ্ডলের (৫০) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।সোমবার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন। এর আগে রোববার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
সাইফুল ইসলাম মণ্ডল সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব অঞ্চলের জামায়াতে ইসলামীর আমির। তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেংমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আদালতের পরিদর্শক (জিআরও) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল ইসলাম মণ্ডলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক দীর্ঘ শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দেখা করার কথা বলে এমপি মনজুরুল ইসলাম লিটনের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়ার নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় লিটনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিটনকে মৃত ঘোষণা করা হয়।

ওই ঘটনায় রোববার রাতে লিটনের বোন তাহমিদা বুলবুল কাকুলি বাদী অজ্ঞাতদের আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ