,

নিহত কারচালকের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলার কালিয়াকৈরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহতের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।সোমবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী মো. মাহবুব হাসান বাদী হয়ে রেলওয়ে কমলাপুর থানায় এই মামলা করেন।

 

এতে আইন ভঙ্গ করে রেলক্রসিং অতিক্রমের চেষ্টা করলে দুর্ঘটনায় রেল ইঞ্জিন ও লাইনের ক্ষতি হওয়ার অভিযোগ এনেছেন তিনি।

মামলায় আসামি করা হয় ওই দুর্ঘটনায় নিহত প্রাইভেটকার চালক মিনহাজ উদ্দিনকে (৪৫)। কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. ইয়াসিন ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী প্রকৌশলী মো. মাহবুব হাসান জানান, বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে আইন ভঙ্গ করে গোয়ালবাথান এলাকার রেলক্রসিং অতিক্রমের সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনটির ইঞ্জিন ও রেললাইনের ক্ষতিসাধন হয়েছে অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় মৈত্রী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এ দুর্ঘটনায় প্রাইভেটকার চালক মিনহাজ উদ্দিনসহ পাঁচজন নিহত হন। পরে মৈত্রী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ দুর্ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে