বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনীতিকের ৩০ কোটি টাকার গাড়ি আটক

news-image

কমলাপুর বন্দরে মিথ্যা ঘোষণায় আনা উত্তর কোরিয়ার কূটনীতিকের দামি রোলস রয়েস ঘোস্ট মডেলের গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার দুপুরে গাড়ীটি আটক করা হয়। এই গাড়ির আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা। শুল্ককর প্রায় ২২ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, দীর্ঘদিন ধরে নজরদারির এক পর্যায়ে আজ সবার উপস্থিতিতে আইসিডি বন্দরে আনীত কন্টেইনারটি খোলা হয়। গাড়ি ২০১৫ সালের সিলভার কালারের ঘোস্ট মডেলের।

এটি বিএমডব্লিউ এক্স ৫ হিসেবে ঘোষণা দেয়া হয়েছিলো। ৬৬০০ সিসির এই গাড়িটি অত্যন্ত বিলাসবহুল হিসেবে খ্যাতি রয়েছে। এই গাড়ি উত্তর কোরিয়ার বহিস্কৃত কূটনীতিক মি. হ্যান সন ইক এর নামে আসে। তিনি ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন।

সিগারেট চোরাচালানের দায়ে তাকে গত আগস্ট মাসে বাংলাদেশ থেকে বহিস্কার করা হয়। এর আগে ২৭ কেজি স্বর্ণসহ উত্তর কোরিয়ার আরেক কূটনীতিককে হাতেনাতে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত