বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বুদু মনির (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় আটক করা হয়েছে তার সহযোগী আনোয়ারকে (২৮)।

গতকাল রবিবার রাত আড়াইটায় নগরীর নলজানি এলাকার টিঅ্যান্ডটি কলোনির সেগুন বাগানে এ ঘটনা ঘটে।
নিহত মনির বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের টিনসেড কলোনিতে থাকতেন। তার বাবা সিরাজ উদ্দিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। ডিবি পুলিশের দাবি, এ ঘটনায় ডিবির ওসি আমির হোসেন ও এএসআই মো. সাকলাইন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গাজীপুর ডিবি পুলিশের ওসি আমির হোসেন জানান, মনির তার ৪-৫ সহযোগীকে নিয়ে টিঅ্যান্ডটি কলোনির সেগুন বাগান এলাকায় অবস্থান করে অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। বিষয়টি পেয়ে মনির ও তার সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মনিরকে গুলিবিদ্ধ অবস্থায় ও আনোয়ারকে আটক করা হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি ও এসআই সাকলাইন আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলি ও পিস্তল উদ্ধার করা হয়। মনিরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‍্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমির হোসেন আরো জানান, মনিরের বিরুদ্ধে নাশকতায় হত্যা, অস্ত্র ‌এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত