,

চলতি বছর বিদেশে যাবে ৮ লাখ কর্মী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি বছর ৮ লাখের বেশি কর্মী বিদেশে পাঠানো সম্ভব হবে। এছাড়া নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ যেসব দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী রয়েছে তাদের সেবা এবং কল্যাণ নিশ্চিতে শ্রম উইং খোলার পরিকল্পনা রয়েছে।

রবিবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বিএসসি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসী কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এ মন্ত্রণালয়ের প্রধান কাজ। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর বিদেশে কর্মী পাঠানো সংখ্যা অনেক বেড়েছে।

মন্ত্রী বলেন, ২০১৬ সালে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মী বিদেশ পাঠানো হয়েছে। যা আগের অর্থাৎ ২০১৫ সালের চেয়ে ৩৬.৩১ শতাংশ বেশি। তিনি বলেন, ২০১৬ সালে ওমানে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী পাঠানো হয়েছে। দেশটিতে এক লাখ ৮৮ হাজার ২৪৭ জন এবং সৌদি আরবে এক লাখ ৪৩ হাজার ৯১৩ জন কর্মী পাঠানো হয়েছে।

সৌদি আরব যেতে এক লাখ ৬৫ হাজার টাকা এবং মালয়েশিয়া যেতে ৮৪ হাজার টাকা নির্ধারণ করা হলেও কোনো কর্মীই এ খরচে বিদেশে যেতে পারেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, অভিবাসন ব্যয় অনেক বেশি। কিন্তু প্রমাণের অভাবে কঠোর হওয়া যাচ্ছে না। গত মাসে তিনটি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্রায় প্রত্যেকটি রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত ব্যয়ের চেয়ে অনেক বেশি টাকা নিচ্ছে বলেও জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে