,

ইসলামী ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক, আইডিবির চাপে পরিবর্তন : অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) চাপে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদে পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নিঃসন্দেহে ইসলামিক ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পরিষদের পরিবর্তনে তাদের এই অবস্থানের কোনো বিচ্যুতি হবে না বরং ব্যাংকটি আরো উন্নতি হবে বলে আমি মনে করি।

রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীকে ব্যাংকটির এই বড় ধরনের পরিবর্তনের ফলে ব্যাংকটি অনিশ্চয়তার মধ্যে পড়বে কি না সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, মোটেই না বরং ব্যাংকটির আরো সমৃদ্ধি হবে। যারা এখন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তাঁরা দক্ষ। তাঁদের অনেক অভিজ্ঞতা রয়েছে।

অর্থমন্ত্রী আরো জানান, এই পদক্ষেপের ফলে ব্যাংকিং খাতে সরকার যে সুশাসন প্রতিষ্ঠা করেছে তা ব্যাহত হবে না।

সাংবাদিকদের পক্ষ থেকে পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করা হলে আবুল মাল আল মুহিত বলেন, এটি হঠাৎ করে হয়নি। ব্যাংকটি বিপুল মুনাফা কী কাজে ব্যবহার করে তা নিয়ে একটি প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। হয়তো এসব কারণেই এই পরিবর্তন হয়েছে।

অর্থমন্ত্রী আরো বলেন, কিছুদিন পর ব্যাংকটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বসব। সেখানে তারা যদি কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করে, তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ব্রিফিংয়ের আগে অর্থমন্ত্রী মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাঁরা ভ্যাট আইন পরিবর্তনের আবেদন জানিয়েছেন অর্থমন্ত্রীর কাছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে