বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি লিটন হত্যা: জামায়াতের আমির আটক

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মন্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ পূর্ব থানার আমির মো. সাইফুল ইসলাম মণ্ডলকে (৪৫) আটক করেছে পুলিশ।

রবিবার বিকালে পৌনে ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেংমারী (শখের বাজার) এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাইফুল ইসলাম মণ্ডল সুন্দরগঞ্জ পূর্ব থানার জামায়াতের আমির ও চেংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন হত্যা মামলায় সাইফুল ইসলাম মণ্ডল জড়িত থাকতে পারে। এমন সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক সাইফুল ইসলাম মণ্ডলকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত