,

চলতি মাসেই শৈত্যপ্রবাহ

news-image

নিউজ ডেস্ক : হিমালয় থেকে বাংলাদেশে হিমেল হাওয়া আসতে শুরু করেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে শীত পড়তে শুরু করেছে। রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, চলতি জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং এক থেকে ২টি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি জানান, ইতোমধ্যে রাজধানী ঢাকায় গত দুই দিনে তাপমাত্রা কমেছে। ফলে শীত অনুভূত হচ্ছে। এছাড়া ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শীত পড়বে। একই সাথে নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা, মাঝারি ও ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, চলতি জানুয়ারি মাসে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে মৃদু, মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে