মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সৎ ব্যবসায়ীদের জন্য সব ধরনের ছাড় থাকবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, সৎ ব্যবসায়ীদের ব্যবসা ও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে সব ধরণের প্রণোদনা, সুযোগ ও ছাড় দেয়া হচ্ছে। এ সুযোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে যারা ব্যবসার সুযোগ নিয়ে রাজস্ব ফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক-সিডিএমএ ‘মিনিস্টার-মাইওয়ান এক্সপোর্ট প্রোমিনেন্ট অ্যান্ড বিজনেস কনফারেন্সে’ তিনি এ কথা বলেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মু’মেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমান আরো বলেন, ‘দেশের সর্বত্র ব্যবসার পরিবেশ নিশ্চিত হচ্ছে, এনবিআর আর ব্যবসায়ীরা হাত ও হাত মোজার মতো একযোগে কাজ করছে। রুপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে প্রচুর রাজস্ব প্রয়োজন। ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে পারলে রাজস্ব বাড়বে, রাজস্ব বাড়লে দেশের উন্নয়ন হবে। সরকারের ভিশন বাস্তবায়ন হবে। ব্যবসায়ীদের বিশেষ করে সৎ ব্যবসায়ীদের সব ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছে এনবিআর। আর যারা ব্যবসার নামে রাজস্ব সুবিধা নিয়ে এর অপব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সাথে দৃঢ় পার্টনারশিপের অংশ হিসেবে এনবিআরের সামনে ফুল ও ফলে আচ্ছাদিত ‘পার্টনারশিপ গার্ডেন’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি সঠিক ও নিয়মমাফিকভাবে রাজস্ব পরিশোধ করলে ফুলের শুভেচ্ছা আর ফলের সম্ভাষণ। আর বাগানে স্থাপন করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্য।’

তিনি বলেন, ‘এ বাঘ বার্তা দেয়, রাজস্ব ফাঁকি দিলে, দেশের ক্ষতি করলে এনবিআর বাঘের রুপ ধারণ করবে। ২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ‘এনফোর্সমেন্ট মাস’ ঘোষণা করা হয়েছে। অসৎ ব্যবসায়ী, রাজস্ব ফাঁকিবাজদের খুঁজে বের করতে এ মাসে কাজ করছে এনবিআর। ইতোমধ্যে এর ফলাফল আসা শুরু হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের