,

ভারত থেকে দেশে আসল প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ কুকুর

news-image

 

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে এসেছে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮টি কুকুর।শনিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে কুকুরগুলো হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, ভারতের মধ্য প্রদেশের টেকেনপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে ২০ জন বিজিবি সদস্য ছয় মাস ডগ স্কোয়াডের ওপর প্রশিক্ষণ নেন। পরে সেখানে প্রায় ৬ লাখ টাকায় ১৮টি কুকুর কিনে প্রশিক্ষণ দিয়ে দেশে নিয়ে আসে বিজিবি।

বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিজিবি ক্যাম্পে এসব কুকুর সরবরাহ করা হবে। মাদক, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং অপরাধী শনাক্তে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো বিজিবির সহায়ক হয়ে কাজ করবে। রোববার কুকুরগুলোকে যশোর থেকে ঢাকা বিজিবি সদর দপ্তরে পাঠানো হবে। এর আগে কুকুরগুলো বাংলাদেশে আনার পর শার্শা প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে