বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি সপ্তাহে রাতের তাপমাত্রা আরও কমবে

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সর্বশেষ তথ্যানুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিলো ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌ চলাচল। কুয়াশার কারণে দেশের প্রধান তিনটি নৌপথে ৬-৮ ঘণ্টারও বেশি চলাচল বন্ধ রাখা হয়। দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাওরাকান্দি ও শরীয়তপুর-চাঁদপুর নৌপথে সব ধরনের নৌযান চলাচল স্থবির হয়ে পড়েছে।

অন্যদিকে কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতেও যান চলাচল ব্যহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতে কয়েক দফা বন্ধের পর আজ শনিবার সকালে দুইটি লেনে ধীরগতিতে যান চলাচল শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে জানানো হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

তবে অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় দেশের আবহাওয়ায় বড় ধরণের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত