মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেল ‘‌রেঙ্গুন’‌-এর ট্রেলার

news-image

বিনোদন ডেস্ক : ‘‌রেঙ্গুন’‌-এর ট্রেলার প্রকাশিত হল শুক্রবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় তৈরি ছবিটিতে অভিনয় করেছেন সাইফ আলি খান, শহিদ কাপুর ও কঙ্গনা রানাওয়াত।

ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। যখনকার ঘটনা, তখন ছবিতে জুলিয়া নামে এক পর্দা কাঁপানো অভিনেত্রীর আগমন।
মুম্বাইয়ের বিনোদন জগতের ‘‌মুখ’‌ জুলিয়া। যে চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। ছবিতে জুলিয়ার গুণগ্রাহী সাইফ আলি খান, প্রেমিকও বটে। মায়ানমারে ভারতীয় সেনাদের মনোরঞ্জনের জন্য জুলিয়াকে পাঠানোর প্রস্তাব আসে সাইফের কাছে। রাজি হয়ে যান তিনি, পাঠিয়ে দেন জুলিয়াকে। যেখানে ব্রিটিশ ভারতীয় সেনাদের সঙ্গে লড়াই চলছে সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ সেনার। সেখানে যাওয়ার পথেই কঙ্গনাকে ট্রেনে অপহরণের ছক কষে আটকে রাখে ব্রিটিশ সেনারা। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচান জুলিয়া। তাঁকে সাহায্য করেন ‘‌নবাব মালিক’‌–এর ভূমিকায় অভিনয় করা শহিদ কাপুর।

এরপরই শুরু হয় শহিদ-কঙ্গনার নতুন সম্পর্ক। তা যখন জমে উঠেছে তখনই মায়ানমারে হাজির হন সাইফ আলি খান। জুলিয়াকে ফিরে পেতে ব্যক্তিগত যুদ্ধ ঘোষণা করেন শহিদের সঙ্গে। এই লড়াইয়ে জিতলেন কে?‌ জানতে হলে দেখতেই হবে রেঙ্গুন। ছবিটি মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে। সূত্র: ‌আজকাল

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের