বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত লেগুনায় যাত্রীর গালে হঠাৎ গুলি!

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে চলন্ত লেগুনায় গুলিবিদ্ধ হয়েছেন এক যাত্রী। কামাল হোসেন (৪০) নামের ওই যাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইডেন মহিলা কলেজের কাছে এ ঘটনা ঘটে।

আহত কামাল হোসেন গাউছিয়া মার্কেটের পোশাক বিক্রির একটি দোকানের কর্মচারী। তাঁর বাঁ গালে গুলি লেগেছে।

কামাল হোসেন জানান, সন্ধ্যায় গুলিস্তান থেকে লেগুনায় ওঠেন তিনি। যাচ্ছিলেন নিউমার্কেট। ইডেন কলেজের দিকে আসার পর হঠাৎ একটি গুলি এসে তাঁর বাঁ গালে বিদ্ধ হয়। এরপর লেগুনার অন্য যাত্রীরা প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এক্স-রে করার পর কামালের গালে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ