,

এবার বিশ্বকাপে অক্টোপাস নয়, পান্ডা

pandaস্পোর্টস ডেস্ক : এবার আর অক্টোপাস নয়, এবার পান্ডা। ব্রাজিল বিশ্বকাপের জ্যোতিষী হিসাবে এবার দেখা যাবে চিনের এক পান্ডাকে। অক্টোপাস পলের মত এই পান্ডাই নাকি বলে দেবে বিশ্বকাপের কোন ম্যাচে কে জিতবে। চীনের এক সংস্থার দাবি এই পান্ডাটিকে নাকি বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচের নির্ভুল ভবিষ্যত্বাণী করবে। এই পান্ডাটির অবশ্য এখনও কোনও নাম দেওয়া হয়নি।
২০০৮ ইউরো কাপের সময় পল আগেই বলে দিয়েছিল স্পেন এবার কাপ জিতবে। বাস্তবে সেটা মিলেও গিয়েছিল। এমনকি জার্মানির সব কটি ম্যাচের ফলাফল আগেই একেবারে সঠিক বলে দিয়েছিল সে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ৮টি খেলার ফলাফল আগে থেকে অনুমান করতে বলা হয়েছিল। ফলাফল মিলে গিয়েছিল ৮টিতে ৮টিই!
চীনের শ্যাকাউন প্রদেশের চ্যাংড্যু রিসার্চ সেন্টারের দাবি থেকে যে, তাদের একটি শিশু পান্ডা খেলার ছলে যে কোনো কিছুর ভবিষ্যত নির্ধারণ করতে পারে নির্ভুলভাবে। তারা জানায়, ইতিমধ্যে কিছু কিছু খেলার ক্ষেত্রে নাকি বিষয়টি পরীক্ষা করেও দেখা হয়েছে। ফলাফলও মিলে গেছে সব ক্ষেত্রেই।
বিভিন্ন দেশের পতাকা লাগানো কিছু পাত্রে খাবার দিয়ে সেখান থেকে পান্ডাটিকে যে কোনো একটি বেছে নিতে বলা হলে সে যেটি বেছে নেয় পরে দেখা যায় সে দেশই জয়ী হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ