বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব মা‌র্কেট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নি‌র্দেশ সাঈদ খোকনের

news-image

নিজস্ব প্রতিবেদ : গুলশানের ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌রপোরেশ‌নের (ডিএস‌সি‌সি) সব মা‌র্কেট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সর্তক থাকার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন মেয়র সাঈদ খোকন। আজ বৃহস্প‌তিবার দুপু‌রে রাজধানীর মুক্তাঙ্গ‌নে অত্যাধু‌নিক পাব‌লিক টয়‌লেট উ‌দ্বোধনের সময় মেয়র এ কথা ব‌লেন।

মেয়র ব‌লেন, যেসব মা‌র্কে‌টে অ‌গ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, সেগু‌লোতে অ‌গ্নিনির্বাপণের ব্যবস্থা কর‌তে হবে। একই স‌ঙ্গে সব ধর‌নের নাশকতামূলক কর্মকাণ্ড প্র‌তিহত কর‌তে মা‌র্কেট কর্তৃপক্ষ‌কে সব সময় সজাগ থাক‌তে হ‌বে।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন ডিএস‌সি‌সির ১৩ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর মোজতবা জামান প‌পি, সংর‌ক্ষিত কাউ‌ন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চা‌মেলী, প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর বখ‌তিয়ার প্রমুখ। মুক্তাঙ্গন পাব‌লিক টয়‌লে‌টে নারী‌-পুরুষ উভয়ের জন্য ‌তিনটি করে টয়লেট থাকছে।

এ ছাড়া প্র‌তিবন্ধী ব্যক্তি‌দের জন্য র‌য়ে‌ছে আলাদা টয়‌লেট। ট‌য়ে‌লে‌টের জন্য খরচ ৫ টাকা, গোসল ১০ টাকা, পা‌নি খাওয়ার গ্লাস ১ টাকা, লকার সু‌বিধার জন্য দিতে হ‌বে ৫ টাকা। অর্থাৎ, কেউ প্র‌য়োজনীয় জি‌নিসপত্র লকা‌রে রাখ‌লে তার জন্যও ব্যবস্থা রাখা হ‌য়ে‌ছে। টয়‌লেটের আশপাশের এলাকা সি‌সি ক্যামেরার আওতায়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত