বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন মেয়র আইভীসহ ৩৬ কাউন্সিলর

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। একইসঙ্গে তার সঙ্গে শপথ নিয়েছেন সংরক্ষিত নয় নারী কাউন্সিলরসহ ৩৬ কাউন্সিলর।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব নির্বাচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান। এ সময় শঙ্কামুক্ত নগরী গড়ার অঙ্গীকার করেন আইভী।

পরে একই অনুষ্ঠানে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

গত ২২ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নাসিক নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খাঁনকে প্রায় ৮০ হাজার ভোট ব্যবধানে হারান। প্রথমবারের নাসিক নির্বাচনেও সেলিনা হায়াৎ আইভী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে হারিয়ে বিজয়ী হন।

নাসিকের ২৭ ওয়ার্ডে জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়। তাদের মধ্যে ১২ জন বিএনপি সমর্থিত, ১১ জন আওয়ামী লীগ, একজন বাসদ, একজন জাতীয় পার্টি (এরশাদ) ও দুইজন স্বতন্ত্র কাউন্সিলর। এছাড়া সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত