বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ইতিহাসে এত সফলভাবে কোনো সরকার দেশ চালাতে পারেনি : প্রধানমন্ত্রী (ভিডিও)

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের মত কোনো সরকার বাংলাদেশের ইতিহাসে এত সফলভাবে দেশ চালাতে পারেনি যেটা আমরা পেরেছি।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতার মেয়াদ তিনবছর পূর্তি হওয়ায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং ১২ তারিখ শপথ নিয়েছিলাম। সেই অনুযায়ী দ্বিতীয় মেয়াদে ক্ষমতার তিনবছর পূর্ণ হলো। এই তিন বছর অত্যন্ত সফলতার সাথে দেশ পরিচালনা করেছি। দেশের উন্নয়ন হয়েছে। আমরা উন্নয়নের কাজ শুরু করেছিলাম যেহেতু জনগণ আমাদের ভোট দিয়েছিল এবং আমরা নির্বাচিত হয়ে এসেছি। তাই আমরা উন্নয়নের গতি ধরে রাখতে সক্ষম হয়েছি। উন্নয়নের গতি এবং ধারাবাহিকতা বজায় ছিল বলেই আজকে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে এবং যার ফল মানুষ ভোগ করছে।
শেখ হাসিনা বলেন, আমাদের উন্নয়ন শুধু শহর পর্যায়ে নয়। আমরা গ্রামেরও উন্নয়ন করেছি। যার ফলে গ্রামের মানুষ আজ দারিদ্র্যসীমা থেকে উঠে এসেছে। ৫ কোটি মানুষ নি¤œবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। গ্রামের প্রতিটি মানুষের আয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন আজকে বিশ্বের কাছে রোল মডেল। আমরা সেটা সৃষ্টি করতে পেরেছি। কারণ আমাদের একটি লক্ষ্য ছিল।
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসলে একটি লক্ষ্য থাকে দেশের উন্নয়ন করা। কিন্তু বিএনপি খালেদা জিয়া ক্ষমতায় আসলে সেই চিন্তা করে না। তারা মনে করে, তাদের নিজেদের ভাগ্য কিভাবে গড়বে। আর আমরা ভাবি জনগণের ভাগ্য কিভাবে গড়ব। আজকে জনগণ বুঝতে পারে যে তাদের উন্নয়নের জন্য এবং তাদের একটি সুন্দর জীবনের জন্য আমাদের রাজনীতি করি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত