বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি লিটন হত্যায় আরও ৪ জন আটক

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আরও চারজনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করেনি পুলিশ।

মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু হায়দার মো. আরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাসহ দুর্বৃত্তদের আটক করতে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের শাহাবাজে নিজ গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এমপি লিটন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত