,

‘ডিসিসির আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে’

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান ১ নম্বরে ডিসিসির দুই মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতিকুর রহমান একথা জানান।

তিনি বলেন, আগুন এখনও সম্পূর্ণ নেভানো যায়নি। আমাদের কর্মীরা কাজ করছে, এখনও পানি দিচ্ছে। স্পট আগুন নেভানোর কাজ করা হচ্ছে। আগুন আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে সম্পূর্ণ আগুন নেভাতে আরও সময় লাগবে।

সোমবার গভীর রাতে লাগা এ আগুনের খবর বেশিরভাগ ব্যবসায়ী জানতে পারেন মঙ্গলবার সকালবেলা। তবে যখনই যিনি জানতে পেরেছেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের দোকানের মালপত্র সরানোর চেষ্টা চালিয়েছেন। কিন্তু তার আগেই অনেকের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার মধ্যরাতেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর মেজর শাকিল নেওয়াজ জানান, মার্কেটের কিছু কিছু স্থানে এখনও স্পট ফায়ার রয়েছে।

তিনি বলেন, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা সারারাত ঘটনাস্থলে থাকবেন। তারা দেখবেন, কোনও ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। ডিসিসি মার্কেটের কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। এর মধ্যে আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। আর পাকা মার্কেটে আগুন একপাশে লাগলেও পরে ধীরে ধরে তা ছড়িয়ে যায় প্রায় সবদিকে। আগুনে প্রায় আড়াইশ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে