বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পানিতে ট্রাক উল্টে নিহত ২

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়ায় একটি ট্রাক উল্টে পানিতে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার ভোররাত চারটায় সাতক্ষীরা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের নেহেলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক রওশন আলী (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। রওশনের বাড়ি পাবনার আমিনপুরের মহেশখোলায় এবং আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। আহত ব্যক্তিরা হলেন ট্রাকে থাকা অপর তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম।

ঘটনাস্থল থেকে তালার জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, ট্রাকটি (ঝালকাঠি স ১১-০০৪৩) একটি নদী খনন যন্ত্র নিয়ে তালার জেঠুয়া কপোতাক্ষ নদ থেকে উপজেলার সদরের দিকে আসছিল। পথিমধ্যে ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও সাতক্ষীরা থেকে যাওয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি লাশ উদ্ধার করেন। নিহত রওশন ও আজিজের লাশ তালা থানায় আনা হয়েছে। পরে তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। আহত তিনজনকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ